আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা শনিবার ১৭ ফেব্রুয়ারি গণমাধ্যমে শুরু হয়েছে। ভোটাররা টেলিভিশনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিতর্ক দেখতে পারবেন। খবর বার্তা সংস্থা তাসের। যদিও সকল প্রার্থীই বিতর্কে অংশ নেবেন না।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সুযোগ গ্রহণ করবেন না। একজন প্রার্থী কেন্দ্রীয় নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের পর থেকেই এই নির্বাচনী প্রচারণার অংশ নিতে পারবেন। প্রার্থীরা গণসমাবেশ আয়োজন করে ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করতে এবং লিফলেট ও প্রচারপত্র বিলি করতে পারবেন।
ভোট গ্রহণের আগে ২৮ দিন পর্যন্ত প্রার্থীরা গণমাধ্যমে প্রচারণা চালাতে ও বিতর্কে অংশ নিতে পারবেন। শুধুমাত্র ব্যালট পেপারে যাদের নাম থাকবে সেই সব নিবন্ধিত প্রার্থীরা এই নির্বাচনী প্রচারণ অংশ নিতে পারবেন। তাদের মনোনয়ন দানকারী দলগুলোও এতে অংশ নিতে পারবে। ১৭ মার্চ নির্বাচনের আগের দিন নির্বাচনী প্রচারণা শেষ হবে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












