রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে জোর করে এক অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এমনকি দখলকারিরা ওই জমিতে ঘর নির্মান করে উল্টো জমির প্রকৃত মালিককে জীবননাশের হুমকি প্রদান করছে। শনিবার সকালে রাজাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার চাড়াখালি এলাকার অসহায় মোস্তফা ফরাজী এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের লিখিত অভিযোগে মোস্তফা ফরাজী বলেন, উপজেলা চাড়াখালি এলাকার মৃত কেরামত আলী ফরাজীর ছেলে মোস্তফা ফরাজী তার পরিবার নিয়ে বাগেরহাটের মংলায় বসবাস করেন। এই সুযোগে স্থানীয় বড় কৈবর্তখালি গ্রামের ভূমিদস্যু আলমগীর খান, ফিরোজ খান, ইউনুছ খান, আজম খান ও আজাদ খান তাদের রেকর্ডিও জমি দখল করে ঘর নির্মান করেন। খবর পয়ে নিজ বাড়িতে এসে তাদের বাধা দিতে গেলে তারা জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ করা হলেও থানা পুলিশ তা গ্রহন করেনি বলে সংবাদ সম্মেলনে মোস্তফা ফরাজী আরও অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ভূমিদস্যুদের হাত থেকে তাদের জমি রক্ষার জন্য তিনি প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












