অগ্রদৃষ্টি ডেস্ক::রোববার থেকে অনুষ্ঠেয় প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় এ বছর রাজশাহী বিভাগ থেকে ৩ লাখ ৪১ হাজার ৩২৮জন পরীক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ৭৪৩ জন।
শনিবার (২১ নভেম্বর) প্রাথমিক শিক্ষার রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের বলেন, গত বছর রাজশাহী বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ২৯ হাজার ৮০৪ জন। সে হিসাবে এবার রাজশাহী বিভাগে পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে ১১ হাজার ৫২৪ জন। পাসের হার বৃদ্ধি, ঝরে পড়ার প্রবণতা হ্রাস, পড়া-লেখায় শিক্ষার্থীদের মনোযোগী হওয়াসহ নানান কারণে এবার পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে, যোগ করেন তিনি।
আবুল খায়ের আরও বলেন, পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি শেষ করা হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষা গ্রহণে যেন কোনো রকম বাঁধা সৃষ্টি না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাজশাহী বিভাগে এবার ৩ লাখ ৪১ হাজার ৩২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে মোট ২৯ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী রয়েছে।
পিএসসি পরীক্ষায় রাজশাহী জেলা থেকে ৪৭ হাজার ৭৪৩ জন, নাটোর থেকে ২৯ হাজার ৭১৫ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩২ হাজার ১৫৪, নওগাঁ থেকে ৪৩ হাজার ৭০ জন, বগুড়া থেকে ৫৫ হাজার ২২৮ জন, জয়পুরহাট থেকে ১৪ হাজার ৪৯৩ জন, পাবনা থেকে ৫১ হাজার ৭৩ জন ও সিরাজগঞ্জ থেকে ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষা শেষ হবে আগামী ২৯ নভেম্বর। রাজশাহী বিভাগে মোট ৩৮৫টি কেন্দ্রে একযোগে প্রতিদিন বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে দুপুর দেড়টায়। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের ২০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












