অগ্রদৃষ্টি ডেস্কঃ রাজশাহীতে তানোর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন জঙ্গিকে আটক করেছে।এছাড়া নারী ও শিশুসহ নয়জনকে থানায় নিয়েছে পুলিশ।
রাজশাহীর স্থানীয় সাংবাদিক আনোয়ার আলী জানিয়েছেন, গতকাল রোববার রাতে বগুড়া পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও তানোর থানা-পুলিশের যৌথ উদ্যোগে ওই বাড়িটিকে ঘিরে অভিযান শুরু হয়।ওই বাড়িটি রমজান আলী নামের এক ব্যক্তির বলে সাংবাদিকদের জানিয়েছে পুলিশ।বাড়ি ঘিরে রাখার এক পর্যায়ে পুলিশ বাড়িতে থাকা ব্যক্তিদের আত্মসমর্পণ করতে বললে তারা সাড়া দেয় ও প্রথমে তিনজন বের হয়ে আসে।
এই তিনজনই নব্য জেএমবির সদস্য বলে দাবি করছেন পুলিশ কর্মকর্তারা।তিনজন হলেন রমজান আলীর দুই ছেলে ইসরাফিল ও ইব্রাহিম এবং তার জামাতা রবিউল ইসলাম। এদের আটক করে তানোর থানায় নিয়ে যাওয়া হয়েছে।এছাড়াও ওই বাড়ি থেকে নারী ও চার শিশুসহ নয়জনকে উদ্ধার করে তানোর থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানাচ্ছে, এরা সবাই রমজান আলীর পরিবারের সদস্য।ওই বাড়িটিতে অভিযানের সময় পুলিশ দু্টি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে। তবে বাড়িটিতে বিস্ফোরক থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ কারণে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল যাচ্ছে সেখানে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












