কোনো রাজনৈতিক দল যেন আর তাদের মার্কা হিসেবে ‘ন্যায়বিচারের প্রতীক’ দাঁড়িপাল্লা ব্যবহার করতে না পারে, সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিতে যাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
সোমবার বিকালে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি জানান, প্রধান বিচারপতি এস কে সিনহার সভাপতিত্বে সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারকরা ওই সভায় উপস্থিত ছিলেন।
সাব্বির ফয়েজ বলেন, “ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লা বাংলাদেশে সুপ্রিম কোর্টেরও মনোগ্রাম। এই প্রতীক যেন কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া না হয়, সে বিষয়ে নির্বাচন কমশিনকে চিঠি দেওয়া হবে। আগামীকাল বুধাবার আমরা চিঠি পাঠাব।”
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী এক সময় ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে নির্বাচন করেছে। ২০০৮ সালের ৪ নভেম্বর ওই প্রতীকেই দলটিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দলীয় গঠনতন্ত্রের কারণে উচ্চ আদালতের আদেশে জামায়াতের নিবন্ধন অবৈধ হয়ে গেছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন













