এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর কারওরান বাজরে স্থাপিত রয়েল বেঙ্গল টাইগারের ম্যুরাল ভেঙে শুক্রবার ভোর ৪টার দিকে এক রিকশাচালক নিহত হয়েছেন। নিহত রিকশা চালকের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বাঘের মূর্তিটি হঠাৎ ভেঙে পড়ে। এ সময় সেখান দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন ওই রিকশাচালক। বাঘের ভারী মূর্তিটি তার মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।
পরে আহত রিকশাচালকে পথচারী শহিদুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে ওই রিকশাচালকের মৃত্য ঘটে বলে জানান।
রমনা থানার ডিউটি অফিসার এসআই মহিউদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












