ব্যবসা ও বানিজ্য ডেস্ক : ২০১৭বাংলাদেশের চামড়া ও চামড়াজাত শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে আগামী ১৬ নভেম্বর ২০১৭ থেকে শুরু হচ্ছে চামড়া শিল্পের সবচেয়ে বড় ট্রেড শো ‘লেদারটেক বাংলাদেশ ২০১৭’।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় প্রথমবারের মত আয়োজিত তিনদিনব্যাপী এ ট্রেড শো’তে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যাার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, ক্যামিকেল এবং অ্যাকসেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হবে। চামড়াখাতের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে বাণিজ্যমন্ত্রী জনাব তোফায়েল আহমেদ এই লেদারটেক বাংলাদেশ ২০১৭’র উদ্বোধন করবেন।
আয়োজক সংস্থা আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড জানায় আইসিসিবি’র ২, ২এ এবং ৪ নম্বর হলে আয়োজিত আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বিশ্বের ১৫টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান ট্যানিং লেদার, ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার, চামড়াজাত পণ্যসহ এর সংশ্লিষ্ট প্রযুক্তি উপস্থাপন করবে। অংশগ্রহণকারী প্যাভিলিয়নগুলোর একটি বড় অংশজুড়ে থাকবে ভারত ও চীনের বিভিন্ন কোম্পানি। আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত , চীন, কোরিয়া, তুরস্ক, মিশর, ভিয়েতনাম, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান এবং হংকং’এর মোট ২৫০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বিনামূল্যে সবার জন্য প্রদর্শণীটি ১৮ নভেম্বর ২০১৭ পর্যন্ত উন্মুক্ত থাকবে।
বিস্তারিত তথ্যের জন্য: www.leathertechbangladesh.com
সাম্প্রতিক খবর:

রেমিট্যান্সে মিলবে ৫ শতাংশ প্রণোদনা

চীনে অনলাইন এক্সিবিশনের বিশেষ ম্যাচ মিটিং অনুষ্ঠিত

চীনে ২১ তম টয়েস এন্ড গিফট ফেয়ার অনুষ্ঠিত

চীনে শুরু হয়েছে অ্যালুমিনিয়াম প্রোফাইল ডোরস্ এন্ড উইন্ডোস্ এক্সপো - ২০১৯

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নাজমুল হাসান

ঝুঁকি ব্যবস্থাপনার জন্য অভ্যন্তরীণ নিয়ন্ত্রণকে শক্তিশালীকরতে হবে : ডেপুটি গভর্নর

নোমান গ্রুপের সফলতার পেছনের গল্প!

ওষুধ ও অটোমোবাইলখাতে চীনা বিনিয়োগ চায়: এফবিসিসিআই

অল আর রাবিশ : অর্থমন্ত্রী












