রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলার সরফভাটা
গোডাউন ঘাট এলাকায় কর্ণফুলি নদী থেকে আহমদ ছফা (৩৭) নামে এক
যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার (৪মে) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।
পোষ্টমর্টেমের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে
প্রেরন করা হয়েছে। নিহত আহমদ ছফা উপজেলার কোদালা ইউনিয়নের ৬ নং
ওয়ার্ডের পূর্ব কোদালা হাজী পাড়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে।
স্থানীয়দের অভিযোগ একই ওয়ার্ডের ইউপি মেম্বার মো. ইয়াকুব তাকে
হত্যা করে নদীতে ফেলে দেয়। ইয়াকুব মেম্বারকে জিজ্ঞাসাবাদের পুলিশ তাকে
থানায় নিয়ে আসা হয়। অভিযুক্ত মেম্বারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে
বুধবার বিকেলে রাঙ্গুনিয়া থানার সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ ঘটনায়
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘ভোরে
কর্ণফুলি নদীর গোডাউন ঘাট এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে
পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য কোদালা ইউপির ৬ নং ওয়ার্ডের মেম্বার মো.
ইয়াকুবকে থানায় নিয়ে আসা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












