রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় হযরত আবু বক্কর (রা:), খাজা মঈন উদ্দীন চিশতি আজমিরী (রাহ:) এর বার্ষিক ফাতেহা উপলক্ষে আলোচনা সভা ও পৌরসভা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান শুক্রবার (২২ এপ্রিল) উপজেলার সদরের ইছাখালী পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া পৌরসভা গাউসিয়া কমিটির সভাপতি মাষ্টার ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখক, গবেষক ও বাংলাদেশ গাউসিয়া কমিটির যুগ্ন মহাসচিব এড্ভোকেট মোছাহেব উদ্দীন বখতেয়ার, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী। পৌরসভা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দীন শাহ্’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান চৌধুরী, অর্থ সম্পাদক মুহাম্মদ আবু মনছুর, দপ্তর সম্পাদক এম.এম. জহিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক মাষ্টার জমির হোসেন, নির্বাহী সদস্য আব্দুল মোনাফ, নজরুল ইসলাম, রাঙ্গুনিয়া দক্ষিণ মধ্যম শাখার সভাপতি মাষ্টার আবু জাফর, ইসমাইল শাহ, নুরুল আজিম প্রমুখ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমন্বয়ক মাওলানা আইয়ুব নূরী, আব্দুর রহমান জামি, পৌরসভা গাউসিয়া কমিটির যুগ্ন সম্পাদক মো. নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মো. মঞ্জু, পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর মো. নাছের, উপজেলা ছাত্রসেনার সভাপতি মো. ছানাউল্লাহ্, রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. রাসেল চৌধুরী। সভায় কোরআন তেলাওয়াত করেন রায়হান রেজা, আখেরী মোনাজাত পরিচালনা করেন উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি মাওলানা সাইফুল ইসলাম আলকাদেরী , মিলাদ-কিয়াম পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসাইন মিয়া, নাতে রাসুল (সা:) পরিবেশন করেন জোবাদ আলম।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












