জগলুল হুদা, চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার রাণিরহাট ইসলামনগর ও সাদেকনগর এলাকায় ১৩ ইটভাটাকে ৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটায় পোড়ানোর জন্য আনা ৪ হাজার ঘটফুট কাঠ উদ্ধার করা হয়েছে। পরিবেশ দূষণ ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করায় মঙ্গলবার অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ জরিমানা করেন। তিনি জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা এবং কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ করায় এ জরিমানা করা হয়েছে। অভিযানে র্যাব, পুলিশ ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা সহযোগিতা করেছেন বলে জানান তামিম আল ইয়ামিন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












