রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় যাত্রীবাহি বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার (৩১ জুলাই) সকাল ১১টায় পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সৌদি আরব প্রবাসী মো. হিরণ (২৭) উপজেলার পদুয়া ইউনিয়নের সারাশিয়া গ্রামের আহমদ ছাফার পুত্র।
জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা এলাকায় পদুয়া গ্রামের সৌদি আরব প্রবাসী হিরন মোটর সাইকেলযোগে হাটহাজারীর এক আতœীয়ের বাড়িতে যাওয়ার পথে একই দিক থেকে শহরগামী একটি বিরতিহীন বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে অন্য একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












