জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া পৌরসভার মধ্যম নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলহাজ্ব সাকের মোহাম্মদ মেম্বার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান সোমবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হারুন মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী।
১৬টি দলের অংশগ্রহনে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় হাজীপাড়া হাজী নুর মোহাম্মদ ক্রিকেট একাদশ ও উত্তর নোয়াগাঁও সাদা মনের মানুষ ক্রিকেট একাদশ প্রতিদ্বন্ধীতা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পোমরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মফজ্জল আহমদ কন্ট্রাক্টর, ওয়ার্ড কাউন্সিলর মো জালাল উদ্দিন, নুরুল আবছার জসিম, পৌরসভা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. নুরুন্নবী, ক্রীড়ানুরাগী মাস্টার সফিউল আলম, মাস্টার নুরুর আলম, খাইরুল হক, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, সদস্য জগলুল হুদা।
এছাড়াও বক্তব্য রাখেন, ব্যবসায়ী জামাল উদ্দিন, নাজিম উদ্দিন মামুন, রাশেদ কালাম, সমাজ সেবক মো. সাইফুদ্দিন, আজিম উদ্দিন, আব্দুল খালেক, কামরুল ইসলাম ঝুমন, মো. আলম, ছাত্রলীগ নেতা রাসেল রাসু, মো. রাসেল, সোহেল আরমান প্রমুখ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












