রাঙ্গুনিয়া প্রতিনিধি : মইনীয়া যুব ফোরাম রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকায় শনিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা মইনীয়া যুব ফোরাম সদস্য মো. রেজাউল করিমের স ালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, মাওলানা খাইরুল আমিন মামুন, মাইজভান্ডার শরীফের খলিফা আব্দুল হামিদ ভান্ডারী, রেজাউল করিম, শামসুল আলম মাইজভান্ডারী, চট্টগ্রাম জেলা মইনীয়া যুব ফোরামের যুগ্ন আহবায়ক আকবর হোসেন রুবেল, উপজেলা মইনীয়া যুব ফোরাম সদস্য আব্দুল জব্বার সওদাগর, জানে আলম প্রমুখ।
বক্তারা বলেন পৃথিবীর প্রত্যেক ধর্মের মর্ম বাণী শান্তি প্রতিষ্ঠা করা। তাই পৃথিবীর কোন ধর্ম সন্ত্রাস ও জঙ্গিবাদের শিক্ষা দেয়না। কারণ সন্ত্রাস ও জঙ্গিবাদ করে কোনদিন শান্তি প্রতিষ্টা করা যায় না। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












