রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে মা দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রবিবার (৮ মে) অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইচ চেয়ারম্যান আকতার হোসেন, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা ফিরুজ উদ্দীন, সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান মাসুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইদ্রিছ, ইপসার সিএলএস প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ কবির প্রমুখ।











