রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাসুল (সা:) গঠিত ‘হিলফুল ফুজুলে’র অঙ্গসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। নবীজি এই সংগঠনটি সমাজে শান্তির অমীয় বাণী চড়িয়ে দেয়ার উদ্দেশ্যে গঠন করেছিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনাও নবীজির দেখানো পথে পরিচালিত একটি সংগঠন। মূলত নবীজির আদর্শ বাস্তবায়নে কাজ করে এই সংগঠন। অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা তাদের দলের নেতাদের আদর্শ বাস্তবায়নে ব্যস্ত, আর ছাত্রসেনার কর্মীরা রাসুলের আদর্শকে ধারন করে সুন্নী মতাদর্শ বাস্তবায়নে কাজ করে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বেতাগী পূর্ব পরিষদের উদ্যোগে গত ২৩ জুন রাতে পূর্ব বেতাগী ওয়ায়েজ উদ্দীন শাহ (রহ:) কেজি স্কুল মিলনায়তনে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত ক্বিয়ামুল লাইল, প্রশিক্ষণ ও আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন। ইসলামী ছাত্রসেনা বেতাগী ইউনিয়নের পূর্ব পরিষদের সভাপতি মুহাম্মদ কায়সার আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন। উদ্বোধক ছিলেন উপজেলা যুবসেনার সভাপতি মাহমুদুর রশিদ মাসুদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রসেনার সভাপতি (মধ্যম-দক্ষিণ) মুহাম্মদ ছানাউল্লাহ্। প্রশিক্ষন প্রদান করেন চট্টগ্রাম উত্তরজেলা ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি আমান উল্লাহ আমান, যুবসেনা বেতাগী পশ্চিম পরিষদের সভাপতি এম.এ শাকুর প্রমুখ। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এম.আর.মামুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবনেতা ডা. মুহাম্মদ রবিউল হোসেন, সৈয়দ গোলাম দস্তগীর, মুহাম্মদ জাবেদ মুন্সি, মুহম্মদ জামাল। উপস্তিত ছিলেন ছাত্রনেতা মুহাম্মদ মোফাচ্ছেল চৌধুরী, সৈয়দ মুহাম্মদ ইউসুফ, আরিফ হোসাইন প্রমূখ। পরে মিলাদ-কিয়াম ও মোনাজাত শেষে সাহরী বিতরণ করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












