রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের উত্তর পোমরা গ্রামের মাইট্যাতলী দূর্গম পাহাড়ী এলাকা থেকে ছড়ানো ছিটানো অবস্থায় অজ্ঞাতনামা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৬ জুলাই) সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পোমরা ইউনিয়নের উত্তর পোমরা গ্রামের ৫ নং ওয়ার্ডের মাইট্যাতলী দূর্গম পাহাড়ী এলাকায় স্থানীয়রা জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে লাশের গন্ধ পায়। পরে পাহাড়ের নিচে লাশটি দেখতে পেয়ে তারা থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার এস.আই মো. ইসমাইল অজ্ঞাতনামা লাশের বিষয় নিশ্চিত করে বলেন, লাশটি দীর্ঘদিন আগের। লাশটি পঁেচ গলে গেছে এবং এর শরীরের বিভিন্ন অংশ নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিল। অজ্ঞাত নামার লাশের পড়নে লুঙ্গী রয়েছে।











