জগলুল হুদা, রাঙ্গুনিয়া সংবাদদাতা : রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ বুধবার (২৭ জুলাই) রাজা নগরের রানিরহাট বাজারে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরুল আলম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত প্রমুখ। সমাবেশে জেলা, উপজেলা, ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘এই দেশ স্বাধীনতার স্বপক্ষের শক্তির। এই দেশে জঙ্গিবাদের উত্তান ঘটিয়ে বিএনপি-জামায়াত আমাদের দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিকল্প নেই। আমাদের প্রিয়নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি’র নেতৃত্বে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ।’
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












