জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানান রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির। নিহতরা হলেন- সুকান্ত কর্মকার (৫০) ও সাজু খাসিয়া (১৭)। আহতের নাম রিনা রায় (৪০)। বন্য হাতির উপদ্রব ঠেকাতে ওই চা বাগানের চারধারে বৈদ্যুৎতিক তার টানানো ছিল, তাতেই ওই তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তা হুমায়ুন বলেন, “বৈদ্যুতিক তারে একটি গরু আটকে গিয়েছিল। তাকে ছাড়াতে গিয়ে সুকান্ত তড়িতাহত হন। সুকান্তকে বাঁচাতে গিয়ে সাজু ও রিনাও বিদ্যুৎসস্পৃষ্ট হন।” সুকান্ত ও সাজু ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানায়। রিনাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












