জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানী পশুর বর্জ্য অপসারন করে পরিবেশ দূষনমুক্ত রাখতে ও সাম্প্রতিক বৃষ্টিতে রাস্তার খানাকন্দ সংস্কার করে চলাচল উপযোগী করতে স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মধ্যম নোয়াগাঁও এলাকার কিছু যুবক। এসময় তারা কোরবানীর বর্জ্য মাটিচাপা দিয়ে অপসারণ করেন। যেসব স্থানে বর্জ্য অপসারন সম্ভব নয় সেইসব দূর্গন্ধযুক্ত স্থানে পাউডার ছিটিয়ে দুর্গন্ধমুক্ত করছেন “মধ্যম নোয়াগাঁও একতা সংঘ” ও “১১ স্টার” নামে এলাকার সামাজিক সংগঠনের সদস্যরা। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দুইদিন ব্যাপী এই কমৃসূচিতে যুবকরা মাটি কেটে সাম্প্রতিক বৃষ্টিতে ভেঙ্গে তিব্র খানাকন্দের সৃষ্টি হওয়া হাজী মনছুর আহাম্মদ সড়কের সংস্কার কাজেও এগিয়ে আসেন। মধ্যম নোয়াগাঁও একতা সংঘের সভাপতি এহসান হাবীব জানান, এলাকার যেকোন দুর্যোগ ও সামাজিক আচার অনুষ্টানে সংগঠনের সদস্যরা অতিথের ন্যায় এগিয়ে আসবেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












