জগলুল হুদা,চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচু বাগান ফেরিঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে কর্ণফুলিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে আরো ১ জেলে। শনিবার (২৪ অক্টোবর) সকালে মাছ ধরতে গিয়ে দুই জেলে নিখোঁজ হলে ১ জনের লাশ রাত ৮ টায় পানিতে ভেসে উঠে। স্থানীয় ইলিয়াছ কাঞ্চন চৌধুরী জানায় , শনিবার সকালে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকার মো. জুয়েল (১৭) ও চাচা মো. মাহাবুব (২৭) পুরাতন ফেরিঘাটে কর্ণফুলি নদীতে মাছ ধরতে নামে। এক পর্যায়ে নদীর তীব্র স্রোতে দুই জন পানিতে তলিয়ে গেলে মো. জুয়েলের লাশ রাত ৮ টায় একই এলাকায় ভেসে উঠে ও অন্যজন নিখোঁজ (রিপোর্ট লেখা পর্যন্ত) রয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












