রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইভটিজিং করার অপরাধে মো. সুহেল (২৪) নামে এক যুবককে তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যান আদালত। আটক সুহেল উপজেলার কোদালা কাঠালতলীর আজিম চেয়ারম্যান বাড়ির অছিউর রহমানের পুত্র।
থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার চন্দ্রঘোনার লিচুবাগান এলাকায় বখাটে সুহেল তার একই এলাকার বিমল দের স্ত্রী কণিকা দে (৩৫) কে উত্যক্ত করলে গৃহবধুর অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় জনতা তাকে আটক করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের প্রেক্ষিতে তাকে তিন মাসের শাস্তি দিয়ে জেলে প্রেরণ করে।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার জানান, স্থানীয় ও ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে এই শাস্তি প্রদান করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












