রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের মোগলের হাটে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা চলাকালে হামলার অভিযোগ করেছেন প্রার্থী ইউসুফ কোম্পানী। বৃহষ্পতিবার (১৯ মে) সন্ধ্যায় প্রতিদ্বন্ধী প্রার্থীর কর্মী সমর্থকরা হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। এসময় ইসলামী ফ্রন্টের কর্মী শাকিল (২২), বেলাল (২৪), রকিবও ফরহাদ(১৯) আহত হয়েছে দাবি করেন ইসলামী ফ্রন্ট প্রার্থী।খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলার ঘটনায় তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশ হোছনাবাদ নিশ্চিন্তাপুর ইসলামী ফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রশাসনের কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ঘটনার নিন্দা জানিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ তৈয়ব আলী, সাধারন সম্পাদক মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ, রাঙ্গুনিয়ার সভাপতি অধ্যক্ষ আজিজুল হক আলকাদেরী, সাধারন সম্পাদক মাওলানা দিলদার হোসাইন নঈমী, যুবসেনা নেতা মাহমুদুর রশিদ মাসুদ, মোজাহেদুল ইসলাম, ছাত্রসেনা নেতা সোহেল তালুকদার, মো. মিজানুর রহমান প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












