রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর সোবহান হত্যা মামলার যাবৎ জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. এরশাদ (৪৪) ও মো. খোকন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। আটকের পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর সোবহান হত্যা মামলার যাবৎ জীবন সাজাপ্রাপ্ত আসামী ছাড়াও দুজনেই রাঙ্গুনিয়ার আলোচিত আরও চার হত্যা মামলার মূল আসামী। তাদের বিরুদ্ধে এলাকায় ব্যাপক চাঁদাবাজী, সন্ত্রাসী সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর সোবহান হত্যা মামলার যাবৎ জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. এরশাদ ও মো. খোকন কে বুধবার রাতে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের চট্টগ্রাম নগরী থেকে গ্রেফতার করা হয়। আটককৃতরা চাঞ্চল্যকর সোবহান হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও তারা রাঙ্গুনিয়ার আলোচিত জিল্লুর রহমান প্রকাশ জিল্লু ভান্ডারী হত্যাকান্ড, মাহবুব হত্যাকান্ড সহ মোট চারটি হত্যা কান্ডের মূল আসামী। তাদের দুজনের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে।
রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা সোবহান হত্যা মামলার যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন ধরে তারা পলাতক থাকার পর গোপন সংবাদে তাদের আটক করে জেলে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তারা রাঙ্গুনিয়ার আরও চার হত্যাকান্ডের মূল আসামী।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












