রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য ১০ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বিদ্যালয়ের দাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলী আহমদকে সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনকে সম্পাদক করা হয়। শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম স্বাক্ষরিত পত্রে আগামী দুই বছরের জন্য নবগঠিত কমিটির অন্যরা হলেন, অভিভাবক প্রতিনিধি কবির আহমদ, মো. জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, খুরশিদা বেগম, শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী তালুকদার ও কাজী জান্নাতুল ফেরদৌস।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












