জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের গঠিত নতুন কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সম্প্রতি শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দীন বাদশাকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটিকে দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য আগামী ২ বছরের জন্য দায়িত্ব অর্পন করা হয়।
সভাপতি ছাড়াও পরিচালনা কমিটির নির্বাচিতরা হলেন সম্পাদক পদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার ধর, দাতা সদস্য পদে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল ইসলাম সরফী, সাধারণ অভিভাবক সদস্য মাহাবুব আলম, মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম, সেলিনা কাউছার, শিক্ষক সদস্য আবু জাফর, রনজিৎ কুমার নাথ ও আমেনা বেগম।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












