জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কর্ণফুলী ক্রীড়া পরিষদ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১৮ এপ্রিল) সম্পন্ন হয়েছে।
খেলায় মহত্তরখীল ফুটবল একাদশ ৩-১ ব্যবধানে গুণগুণিয়া বেতাগী জুনিয়র ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
টুর্ণামেন্ট আয়োজন কমিটির আহবায়ক মো. আজিম উদ্দিনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা এমরুল করিম রাশেদ।
উদ্বোধনী বক্তব্য রাখেন, কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা আব্দুল করিম চৌধুরী। মাহমুদুল আলম মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কর্ণফুলী ক্রীড়া পরিষদের উপদেষ্ঠা জোনাইদুল আলম চৌধুরী, পোমরা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সিনিয়ন সহসভাপতি আকাশ আহমেদ, অর্থ সম্পাদক জগলুল হুদা, ইউপি সদস্য শহীদুল ইসলাম টুনু, ক্রীড়ানুরাগী মমতাজুল হক, আয়োজক কমিটির মো. সেলিম, আব্দুস সবুর প্রমুখ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












