জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে জেএনটি মাদরাসা মাঠে শুক্রবার (২১ এপ্রিল) ইউনিয়ন আ.লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
জনসভাকে সফল করতে রাঙ্গুনিয়া পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে স্বাগত মিছিল ও পথসভা বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি ইউসুফ রাজু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন মাতব্বর, আওয়ামীলীগ নেতা মো. জামাল প্রমুখ।
উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মামুন, পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ তুহিন, যুবলীগ নেতা মো. মহিউদ্দিন, মো. আলম, মো. নাজিম, মো. জসিম, ছাত্রলীগ নেতা মো. সাইফু, মো. আনোয়ার, মো. মহিন, মো. গিয়াস, মো. জাহেদ, মো. শহিদুল প্রমুখ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












