জগলুল হুদা, রাঙ্গুনিয়া সংবাদদাতা : চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর ঘাটচেক অত্তদীপ ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার এর দানোত্তম কঠিন চীবর দান ও গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপলক্ষে এক ধর্মীয় সভা ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। রাউজান আনন্দ বিহারের অধ্যক্ষ উপসংঘরাজ শীলানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অষ্ট্রেলিয়ান পঙ্কজ বড়–য়া। প্রধান ধর্মদেশক ছিলেন রাউজান সার্বজনীন বিহার অধ্যক্ষ সু-দেশক বিপুল সেন থের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলকুরমাই সর্দ্ধমোদয় বিহার অধ্যক্ষ ধর্মসেন মহাস্থবির, ঘাটচেক ধর্মামৃত বিহারধ্যক্ষ বিজয় রক্ষিত মহাথের, নেথালিয়া গাল্ডি, মেরী পিটারসন, পৌরসভা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জগলুল হুদা প্রমুখ।











