রাঙ্গুনিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে আবদুল জব্বারকে সভাপতি ও মো. এরশাদকে সাধারন সম্পাদক নির্বাচিত করে কমিটি পুনর্গঠন করা হয়। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু ও সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে নিশ্চিত করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকে বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন। কমিটি গঠনকল্পে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শেখ মুজিব চৌধুরী, সহসভাপতি আবুল কাশেম, উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি ওমর ফারুক প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












