রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালীর আদিলপুর সমাজ ও যুব উন্নয়ন কমিটির উদ্যোগে ইছাখালী ওয়ার্ড কাউন্সিলরের সংবর্ধনা ও গরীব-দুস্তদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান জাকির হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। জাকির হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইউসুফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইছাখালী ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইদ্রিছ, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, নির্বাহী সদস্য জগলুল হুদা, আদিলপুর সমাজ কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রমুখ। আদিলপুর যুব সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে শতাধিক গরীব ও দুস্থ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












