এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির কেন্দ্রছড়ি (বড় আদম) এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার ভোরে এ ঘটনা ঘটে। এসময় সেনাবাহিনীর করপোরেল লিয়াকত আহত হয়েছেন। জানা যায়, নিহত ৫ জন উনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য। আটককৃতদের কাছ থেকে একটি এসএমজি, একটি পিস্তল, দুইটি রাইফেল, তিনটি এসএলআর ও ৫০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বাঘাইছড়ি থানার ওসি জাকির হোসেন জানান, ভোরের দিকে সেনা সদস্যরা টহল শেষে ব্যারাকে ফিরছিল।
এ সময় ওৎ পেতে থাকা ইউপিডিএফ কর্মীরা তাদের ওপর গুলি চালালে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে ৫ ইউপিডিএফ কর্মী নিহত হন। নিহতদের নাম পরিচয় জানা যায়নি, তবে তারা সবাই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে দাবি করেছে পুলিশ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












