ডেস্ক নিউজ: আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি টাকা। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, সম্মানি-ভাতা, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, বিভিন্ন ধরনের ব্যাগ ইত্যাদি খাতে নির্বাচনী পরিচালনায় এ ব্যয় ধরা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) বাজেট শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নির্বাচনী ব্যয়ের তিন ভাগের দুই ভাগ ব্যয় হয় আইন-শৃঙ্খলা রক্ষায়। ৩ কোটি টাকার মতো আমরা বরাদ্দ রেখেছি। এ অঙ্কের কিছু কম-বেশি হতে পারে। তবে বাড়লেও সমস্যা নেই। আমাদের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। যেহেতু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের ওপর ব্যয়টা নির্ভর করে, তাই সঠিক অঙ্কটা এখনই নির্ণয় করা যাবে না’।
নির্বাচনে ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য, র্যাবের ৩৬টি টিম ও বিজিবি’র ১৮টি টিম নিয়োজিত থাকবেন। এছাড়া পুলিশ ও অন্যান্য বাহিনীর ১১টি টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। ম্যাজিস্ট্রেট থাকবেন প্রায় অর্ধশত।
উল্লেখ্য, রসিক নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ২১ ডিসেম্বর।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












