ডেস্ক নিউজ : রক্তদাতা ও যাদের রক্তের প্রয়োজন- এই দুই পক্ষের মধ্যে যোগাযোগ তৈরিতে বাংলাদেশে নতুন ফিচার চালু করতে যাচ্ছে সামাজিকমাধ্যম ফেসবুক।
বুধবার ফিচারটি চালু করা হবে জানিয়ে ফেসবুকের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই ফিচারের মাধ্যমে রক্তদাতা, সাধারণ জনগণ ও রক্তদান সম্পর্কিত সংগঠনগুলোকে এক প্লাটফর্মে নিয়ে আসবে এই সামাজিকমাধ্যমটি।
রক্তদাতা হিসেবে নতুন এই ফিচারে নিবন্ধন করতে পারবে যে কেউ। এক্ষেত্রে ‘facebook.com/donateblood’ অ্যাড্রেসটি ভিজিট করে রক্তদানে ইচ্ছুক ব্যক্তিরা নিজের প্রোফাইল এডিট করতে পারবে ও অন্যদের জানাতে পারবে।
রক্তদান উৎসাহিত করতে একটি বার্তাও প্রদর্শন করবে ফেসবুক। অ্যান্ড্রয়েড আইওএস এবং ডব্লিওডব্লিওডব্লিও স্মার্টফোনগুলোর মাধ্যমে পাওয়া যাবে এই সেবা।
এই ফিচারের মাধ্যমে যখন কারো রক্তের দরকার হবে, তারা বিশেষ বার্তা দিতে পারবে। ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে রক্তদাতাদের নোটিস পাঠাবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












