আন্তর্জাতিক ডেস্ক: কোরিয় উপসাগরে যুদ্ধের ইঙ্গিত পেয়েই রাশিয়া প্রস্তুতি নিয়েছে যুদ্ধের জন্য৷ ক্রেমলিন নির্দেশ পেতেই মস্কোর আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। মস্কোর আকাশে বিশেষ যুদ্ধবিমানের চক্কর কাটা শুরু হয়ে গিয়েছে। রুশ সংবাদ সংস্থা ‘তাস’ এ তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ের সূত্র উদ্ধৃত করে ‘তাস’ আরো জানাচ্ছে, বিমান ধংসকারী ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রক্রিয়া সু্ষ্ঠু উপায়ে সম্পন্ন হয়েছে৷ যদিও এ ধরণের সামরিক তৎপরতা নিয়মিত একটি বিষয়৷ রুশ বিমান বাহিনীর হাজারের বেশি সেনা এই মহড়ায় অংশ নিয়েছেন৷ প্রতিকূল পরিস্থিতিতে তীব্র আক্রমণে যাওয়ার লক্ষ্যেই এই অনুশীলন৷ অত্যাধুনিক মোবাইল জ্যামার দিয়ে মস্কোর আকাশকে বেঁধে রাখার পরিকল্পনা করা হয়েছে৷
কোরিয় উপসাগরে যুদ্ধের দামামা বাজছে৷ উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে কোনও মূল্যে যুদ্ধে জেতার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ যুদ্ধের জন্য প্রস্তুতি শেষ করেছে ওয়াশিংটন৷ এমনই খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের৷ এসবের মধ্যেই উত্তর কোরিয়ার হুমকি, হামলা হলে প্রবল পারমাণবিক প্রত্যাঘাত হবে৷ কোরিয় উপসাগরের বাড়তে থাকা উত্তাপের মধ্যেই সেখানে পৌঁছে গেছে রাশিয়া ও চীনের যুদ্ধ জাহাজ৷ উত্তর কোরিয়ার পরিস্থিতি গভীরভাবে লক্ষ্য করা হচ্ছে বলে জানিয়েছ মস্কো৷ একই বক্তব্য বেইজিংয়েরও।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












