আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় নিউ মেক্সিকো রাজ্যে একটি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বন্দুক হামলায় দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় হামলাকারীও নিহত হয়। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
নিউ মেক্সিকো রাজ্য পুলিশ টুইটারে জানায়, আজটেক উচ্চ বিদ্যালয়ে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। নাভাজো উপজাতি অঞ্চলের কাছের এলাকা আলবুকুয়েরকুর প্রায় ৩শ’ কিলোমিটার উত্তরপশ্চিমের ছোট শহর আজটেকে এ বিদ্যালয় অবস্থিত।
হামলাকারী ও নিহত দুই কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি।
গরেট পার্কার নামের ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থী স্থানীয় টেলিভিশন চ্যানেল কোয়াটকে (কেওএটি) বলেন, হামলার ঘটনায় সে স্তব্ধ হয়ে পড়ে।
পার্কার জানান, তার ইতিহাস ক্লাসের সময় গুলি শুরু হয়।
এসময় শিক্ষক শ্রেণী কক্ষের দরজা বন্ধ করে দেন এবং শিক্ষার্থীরা ওই কক্ষের এক কোণায় লুকিয়ে পড়ে।
পার্কার আরো বলেন, ‘কিছুক্ষণ পর আমরা বেরিয়ে দরজার সামনেই একজনকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখি।’
এ ঘটনায় আজটেক উচ্চ বিদ্যালয় ঘেরাও করে সেখানে তল্লাশি অভিযান চালিয়ে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এসময় পার্শ্ববর্তী অনেক শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেয়া হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ বছর বিভিন্ন বন্দুক হামলায় ৩ হাজার ৭শ’ শিশু ও কিশোর নিহত বা আহত হয়েছে। (বাসস)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












