আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, ভিয়েনায় সাক্ষাৎকালে তিনি এ সংক্রান্ত তথ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে জানিয়েছেন।
তবে এ ব্যাপারে টিলারসন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। এদিকে কিম জং উনের সঙ্গে আলোচনার জন্য চলতি সপ্তাহে পিয়ংইয়ং গেছেন জাতিসংঘের একজন কর্মকর্তা জেফরি ফেল্টম্যান। গত ছয় বছরের মধ্যে ফেল্টম্যানই প্রথম জাতিসংঘ কর্মকর্তা হিসেবে উত্তর কোরিয়া সফরে গেছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, উত্তর কোরিয়া নিরাপত্তা গ্যারান্টির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায়। বিষয়টি আমরা সমর্থন করতে প্রস্তুত আচি। এ ধরনের আলোচনার সুবিধার্থে অংশগ্রহণে প্রস্তুত আছি। আমাদের মার্কিন সহকর্মীও এটি শুনতে পেয়েছেন। সূত্র : গার্ডিয়ান
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক












