আশিক ইমরান, সৌদিআরব প্রতিনিধি : ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট মহান বিজয় দিবস-২০১৭ উদযাপিত হয়েছে। সকালে কনস্যুলেট প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেদ্দা কনস্যুলেট এর মান্যবর কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ, কমিউনিটির নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, পেশাজীবী ও ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
এরপর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মান্যবর কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন বলেন নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে।তিনি মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছিল তাদের বিচার ও শাস্তি কার্যকরের জন্য বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানা।
মহান বিজয় দিবস উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গনে প্রবাসীদের জন্য সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত বাংলাদেশী ডাক্তারগন ফ্রি মেডিক্যাল চেকআপেরও আয়োজন করা হয়
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












