খেলাধুলা ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। ফের্নান্দিনিয়ো, কেভিন ডি ব্রুইনে ও সের্হিও আগুয়েরোর গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে সহজেই হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলের এই জয়ের পর ২৫ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ম্যানচেস্টার সিটি। দুইয়ে থাকা ম্যানইউ সমান ম্যাচে ৫৩ পয়েন্ট সংগ্রহ করেছে।
১৯তম মিনিটেই গোল করে সিটিকে এগিয়ে নেন ফের্নান্দিনিয়ো। দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে প্রতিআক্রমণ থেকে রাহিম স্টার্লিংয়ের বাড়ানো বল ধরে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ামের মিডফিল্ডার ডি ব্রুইনে। ৮৯তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরোরের গোলে চলতি লিগে ২২তম জয় নিশ্চিত করে নেয় সিটি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












