এমদাদুল হক: মৌলভীবাজার ৩ আসনের উপ-নির্বাচনেমনোনয়ন দাখিলের শেষ দিনে পাঁচ জন প্রার্থী জমাদিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) জেলা নির্বাচন অফিসে বিকেল৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হয়েছে।মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মো: ইস্তাফিজুলহক বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন প্রয়াত সমাজকল্যান মন্ত্রী সৈয়দমহসীন আলীর সহধর্মিনী আওয়ামীলীগ প্রার্থী সৈয়দা
সায়রা মহসীন, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট-
বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন, জাতীয়পার্টি প্রার্থী ( এরশাদ ) সৈয়দ নুরুল হক, স্বতন্ত্রপ্রাথী সোহেল আহমদ ও মো: খোরশেদ প্রার্থীদের জমাকৃতমনোনয়নপত্র ১৪ নভেম্বর যাচাই-বাছাই করা হবে, ২২নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এবং আগামী
৮ ডিসেম্বর মৌলভীবাজার -৩ উপ নির্বাচন সুষ্ঠভাবেসম্পন্ন করার জন্য পূর্ণ প্রস্তুতি রয়েছে নির্বাচনকমিশনের।
গত ১৪ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীনআলীর মৃত্যুতে মৌলভীবাজার-৩ আসনটি শূন্য হয়।











