মোহাম্মদ বিলাল উদ্দিন (বিশেষ প্রতিনিধি) মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরিত করার দাবীতে কুয়েত সিটিস্থ এক হোটেলে কুয়েত প্রবাসী মৌলভীবাজার জেলার বাসিন্দাদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
হাসিদ মিয়ার সঞ্চালনায় ও প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ শামিম আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ছাদেক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগঠক হাজী জুবের আহমেদ,সাংবাদিক ও মানবাধিকার কর্মী আ,হ,জুবেদ, সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েতের সাধারণ সম্পাদক ও সুরমা পারের কথা পত্রিকার সম্পাদক এস,এম,আব্দুল আহাদ, মিহির কান্তি পাল, অধ্যাপক বিলাল আহমেদ, ফয়জুল হক কুটি প্রমুখ।
প্রধান অতিথি সৈয়দ ছাদেক আহমেদ বলেন, প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মিণী বর্তমান মৌলভীবাজার – রাজনগর ৩ আসনের সৈয়দা সায়রা মহসিন ”এমপি” মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কে মেডিকেল কলেজে রূপান্তরিত করার প্রস্তাবটি মহান জাতীয় সংসদে উপস্থাপন করেছেন।
তিনি বলেন, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা মৌলভীবাজার জেলার বাসিন্দাগন এই দাবীটি বাস্তবায়নের জন্য ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন অব্যাহত ভাবে।
উল্লেখ্য, মৌলভীবাজারবাসীর উপরোল্লিখিত দাবি বাস্তবায়নে অনেক চেষ্টা করে গিয়েছিলেন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী (এমপি)।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












