মৌলভীবাজার জেলার ঐতিহ্য বাহী সেচ্ছাসেবী,অরাজনৈতিক সংগঠন “হৃদয়ে রাজনগর সামাজিক সংস্হার উদ্যোগে
জেলার রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের ৭২জন অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। “হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থা”এর আয়োজনে বৃহস্পতিবার (২৫ মে) সকালে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব অর্থ ও খাদ্য বিতরণ করা হয়।
রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মোঃ আছকির খান। সংস্থার প্রতিনিধি আহমদউর রহমান ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, রাজনগর কলেজের অধ্যক্ষ মোঃ জিলাল উদ্দিন, থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলাউদ্দিন, কামারচাক ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক সেলিম, টেংরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রিপন মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, সাংবাদিক শংকর দুলাল দেব, ফরহাদ হোসেন ও সংস্থার সদস্যবৃন্দ।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












