মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা পরিষদ নিবার্চনে শাহ হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আজিজুর রহমান চশমা মার্কায় ২৯ ভোট পেয়েছেন, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন আনারস মার্কায় ১৩ ভোট পেয়েছেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদ মোটরসাইকেল মার্কায় ১৭ ভোট পেয়েছেন।
রাজনগর ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আজিজুর রহমান চশমা মার্কায় ২৫ ভোট পেয়েছেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদ মোটরসাইকেল মার্কায় ১১ ভোট পেয়েছেন।
কুলাউড়া নবিন চন্দ্র ভোট কেন্দ্রে সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন আনারস মার্কায় ২৪ ভোট পেয়েছেন, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আজিজুর রহমান চশমা মার্কায় ২১ ভোট পেয়েছেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদ মোটরসাইকেল মার্কায় ১৫ ভোট পেয়েছেন।
কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আজিজুর রহমান চশমা মার্কায় ২৯ ভোট পেয়েছেন, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন আনারস মার্কায় ১৬ ভোট পেয়েছেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদ মোটরসাইকেল মার্কায় ১১ ভোট পেয়েছেন।
উল্লেখ্য যে, মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নে মোট (নির্বাচকমন্ডলীর সদস্য) ভোটার ৯৫৬ জন। জেলার ৭টি উপজেলার ১৫টি ওয়ার্ডে মোট ১৫টি কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করেছেন।
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত












