মৌলভীবাজার থেকেঃ পিএসসি, জেএসসি ও এসএসসিসহ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শ্রেণীর বার্ষিক ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে আন্ত: কলেজ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিদিনই বিক্রি হচ্ছে দৈনিক আশার আলো র্যাফেল ড্র নামক ২০ টাকা মূল্যের রমরমা ‘লটারী বাণিজ্য । অবৈধ লটারীর ফাঁদে পড়ে নি:স্ব হচ্ছেন এ জেলার যুবকসহ সাধারণ মানুষ।
এতে করে পুরো জেলায় চুরি ডাকাতি ছিনতাইসহ নানা অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার আশংঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী । লটারী ব্যবসায় জেলার সর্বস্তরের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হলেও কোটি কোটি টাকা লুটে নিচ্ছে লটারী ব্যবসায়ীরা। প্রতিদিনই প্রশাসনের নাকের ডগায় এমন রমরমা লটারী বাণিজ্য হলেও রহস্যজনক কারণে প্রশাসন রয়েছে নির্বিকার।
লোভনীয় নানা পুরষ্কার পাওয়ার নেশায় ফতুর হচ্ছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। জেলা ও উপজেলায় প্রায় ১৩০ টি লটরি বিক্রির জন্য গাড়ি ,সিএনজি, ও রিক্রশা বেরকরা হচ্ছে লটারী ক্রেতাদের অভিযোগ প্রতিদিনই প্রায় ১২-১৫ লক্ষ টাকার লটারীর টিকিট বিক্রি হলেও ১-২টি মোটরসাইকেল ছাড়া দায়সারা কয়েকটি পুরস্কার দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণায় মাধ্যমে ওই চক্রটি হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












