মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার শহরের ধরকাপন এলাকার সাবেক পৌরসভার চেয়ারম্যান সজ্জাদুর রহমান পুতুলের ছোট ভাই পেট্রোল পাম্প ব্যবসায়ি ফজলুর রহমান ফারুকের বাসায় এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনাটি ঘটে।
ব্যবসায়ি ফজলুর রহমান ফারুক এর ভাতিজা মনোয়ার রহমান জানান, শনিবার ভোর রাতে ১০/১৫ জনের ডাকাতদল বাসার জানালার গ্রীল ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা ২০ ভরি সোনার গহনা,নগদ ৩ লক্ষ টাকাসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল ও মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) অকিল উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মডেল থানার ওসি জানান।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












