মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ আজ মৌলভীবাজারে উদ্ভোধন হল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতা।
সদরের ১২টি ইউপি ও একটি পৌরসভার মোট ২৬ টি বিদ্যালয় উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। উদ্ভোধনী খেলায়
অংশনেয় কাগাবলা ইউপি বনাম পৌরসভা।উদ্ভোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ইকবাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ মো: নিয়ামত উল্লাহ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।উল্লেখ্য যে, প্রতিটি ইউপি ও পৌরসভা থেকে ১টি ছেলে ও একটি মেয়েদল বাছাই করে উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।











