মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজার সদর পৌরসভা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর কর্মীদের সঙ্গে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এসআইসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট ছুড়ে।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক অগ্রদৃষ্টিকে জানান, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখলের চেষ্টা করলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর কর্মীরা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এ ঘটনায় এসআইসহ ১০ জন আহত হয়েছেন।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন্দ্রটিতে ভোটগ্রহণ চলছে বলেও জানান ওসি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












