গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মায়ের কাছে মোবাইল ফোন বায়না ধরে না পেয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে সোহান মিয়া (১৫) নামে এক কিশোর।
শনিবার (২৫ জুন) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর এলাকার গোবিন্দ চাষক পাড়া গ্রামের এই ঘটনা ঘটে। সোহান একই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।
ইসমাইল মিয়া অগ্রদৃষ্টিকে বলেন, মোবাইল ফোন না পেয়েই তার ছেলে বাড়ির একটি ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
সোহানের মা সুলতানা বেগম জানান, সোহান বেশ কয়েকদিন আগে তাকে একটি মোবাইল ফোন কিনে দিতে বলে। কিন্তু অভাব-অনটনের কারণে মোবাইল কিনে দিতে পারছিলেন না তারা। তবে টাকা যোগাড় হলে মোবাইল কিনে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন।
কিশোরের বাবা বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় শনিবার (২৫ জুন) একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা দায়ের বিষয়টি অগ্রদৃষ্টিকে নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












