বিনোদন ডেস্ক: ভারতের ক্ষমতাসীন বিজেপির কর্মকাণ্ড নিয়ে বেশ কয়েকবার মুখ খুলেছেন দানব ভিলেন প্রকাশ রাজ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতির বিরুদ্ধেও ঝাল ঝেড়েছেন তিনি।
কর্নাটকের নির্বাচনে বিজেপির বিরোধিতা করে প্রচারণায় অংশ নিয়েছেন। বিজেপির বিরুদ্ধে কথা বলার পর থেকে সেই প্রকাশ রাজকে আর বলিউডের কোনো চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে না।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতাকে ২০১৭ সালের অক্টোবর থেকে কোনো চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়নি।
প্রকাশ বলেন, দক্ষিণের (তামিল) চলচ্চিত্রের সঙ্গে আমার কোনো সঙ্কট তৈরি হয়নি; তবে কথা বলা শুরু করার পর থেকে কোনো হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য আমাকে আর ডাকা হচ্ছে না।
তবে অভিনয় করতে না পারার কারণে যে প্রকাশের অর্থনৈতিক মন্দা যাচ্ছে, বিষয়টি সেরকমও নয়। নিজের যে পরিমাণ অর্থ রয়েছে, তাতে কোনো সঙ্কট না হওয়ারই কথা জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












