স্টাফ রিপোর্টার।। শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ভবন নির্মাণের জন্য মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০ শতক ভৃমি হস্তান্তরের প্রতিবাদে বুধবার ২৪ আগষ্ট সকালে মৌলভীবাজার শহরের চৌমুহা চত্বরে মানববন্ধন করেছেন প্রাত্তন ছাত্রবৃন্দরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, অবসরপ্রাপ্ত বেসিক ব্যাংকের ব্যবস্থাপক সৈয়দ মশাইদ আলী, প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল হামিদ মাহবুব, জাসদ ( রব ) সাধারণ সম্পাদক আহসান উদ্দিন সুইট, মাহবুব সোবানি, হাসান আহমদ রাজা,শাহদত হোসেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক আরিফ নেওয়াজ রফি, দশম শ্রেণীর ছাত্র সৈকত আহমদ,মাহবুব,আরিফ হোসেন,রাজিব, প্রমুখ। বক্তরা বলেন, এই মাঠে সবাই খেলাধুলা করে। মাঠকে স্কুলের কাছে রেখেই অন্য কোথাও নির্বাহী প্রকৌশলীর কার্যালয় নির্মাণ করার দাবি জানান।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












