আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য সিনালোয়ায় সৈন্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে চার সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
সিনালোয়া’র আন্ডাসেক্রেটারি ফর পাবলিক সিকিউরিটি ক্রিস্টোবাল ক্যাস্টানেডা এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ স্থানীয় সময় ৪টা ৫৫ মিনিটে সিনালোয়ার রাজধানী সুলিয়াকানের একটি হলে গোলাগুলির খবর পান।
ক্যাস্টানেডা আরও বলেন, সশস্ত্র অপরাধ চক্রের সদস্যরা টহল সেনাদের লক্ষ্য করে বন্দুক হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের পর পরিস্থিতি সৈন্যদের নিয়ন্ত্রণে চলে এলে কর্তৃপক্ষ সেখান থেকে ছয়টি রাইফেল, চারটি গ্রেনেড উদ্ধার এবং দুটি গাড়ি জব্দ করে। নিহতদের পরিচয় জানা যায়নি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












